মুহাম্মদ বিন কাসিম সিন্ধুতে উমাইয়া শাসন প্রতিষ্ঠার জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তবে তাঁর অভূতপূর্ব সাফল্যের পর জীবনপ্রদীপ যেভাবে নিভে গিয়েছিল, তা অত্যন্ত করুণ এবং বিতর্কিত। সাধারণ ইতিহাস কিংবা উপকথার বাইরে গিয়ে যদি ইবনে আল-বালাজুরি, জি. আর. হটিং কিংবা পি. কে. হিটি-র মতো ইতিহাসবিদদের সূত্র বিশ্লেষণ করা হয়, তবে দেখা যায় যে তাঁর মৃত্যু মূলত উমাইয়া খিলাফতের অভ্যন্তরীণ উপদলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিশোধের ফলাফল ছিল। ১. হাজ্জাজ বিন ইউসুফ ও মুহাম্মদ বিন কাসিমের উত্থান মুহাম্মদ বিন কাসিমের উত্থানের পেছনে মূল ভূমিকা ছিল তাঁর অভিভাবক হাজ্জাজ বিন ইউসুফের । ৬৯৪ খ্রিস্টাব্দে খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজকে ইরাকের গভর্নর নিযুক্ত করেন। ৭০৫ সালে আবদুল মালিকের মৃত্যুর পর নতুন খলিফা আল-ওয়ালিদও হাজ্জাজকে তাঁর পদে বহাল রাখেন। এই হাজ্জাজের নেতৃত্বেই মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সেখানে উমাইয়া শাসন সুদৃঢ় করেন। ২. অভ্যন্তরীণ বিরোধ ও উত্তরাধিকার সংকট হাজ্জাজ বিন ইউসুফের কঠোর শাসন খিলাফতের ভেতরে বহু শত্রুর জন্ম দিয়েছিল: মুহাল্লাব পরিবারের সাথে দ্বন...
মো আবু রায়হানঃওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয় অববাহিকা এবং উত্তর আটলান্টিক মহাসাগরীয় একটি অঞ্চলবিশেষ। দ্বীপ এলাকা অ্যান্টিলিজ এবং লুকেয়ান দ্বীপপুঞ্জও এ অঞ্চলের অন্তর্ভুক্ত। ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক এ অঞ্চল আবিষ্কৃত হবার পর ইউরোপীয়রা ওয়েস্ট ইন্ডিজকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ ভারত থেকে এ অঞ্চলকে পৃথকীকরণে প্রয়াস পান। সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত ইউরোপীয় ঔপনিবেশিক অঞ্চল ওয়েস্ট ইন্ডিজ ছিল ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজ, ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস অ্যান্টিলেজ (ডাচ ওয়েস্ট ইন্ডিজ), ফরাসী ওয়েস্ট ইন্ডিজ এবং স্প্যানিশ ওয়েস্ট ইন্ডিজ। বৃহৎ অর্থে, সাবেক ড্যানিশ ও স্প্যানিশ দ্বীপপুঞ্জের কিছু দ্বীপ সম্মিলিতভাবে আমেরিকান ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত যা সাম্প্রতিককালে পরিচিতি পাচ্ছে।ভূ-রাজনীতিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জকে উত্তর আমেরিকার উপঅঞ্চল বা উপমহাদেশ হিসেবে বিবেচিত হয় , যা তিরিশটি সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চল নিয়ে গঠিত। ১৯৫৮ সালের ৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ৩১ মে পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে ইংরেজি বলা অঞ্চলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন নামের একটি ক্ষণস্থ...