১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
মো আবু রায়হানঃ বাল্টিক রাষ্ট্র বলতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।তবে ফিনল্যান্ড থেকে পোল্যান্ডের মাঝের তিনটি দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া আনুষ্ঠানিকভাবে বাল্টিক প্রজাতন্ত্র বলে স্বীকৃত।শব্দটি সাংস্কৃতিক অঞ্চল, জাতীয় পরিচয় বা ভাষার প্রেক্ষাপটে ব্যবহৃত হয় না, কারণ লাটভিয়া এবং লিথুয়ানিয়ায় বেশিরভাগ লোক বাল্টিক মানুষ হলেও এস্তোনিয়ায় সংখ্যাগরিষ্ঠ ফিনিশ। তিনটি দেশ একটি সরকারী ইউনিয়ন গঠন করে না, তবে আন্তঃসরকার এবং সংসদীয় সহযোগিতায় জড়িত। তিন দেশের মধ্যে সহযোগিতার সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল প্রতিরক্ষা, জ্বালানি এবং পরিবহন।তিনটি দেশই ন্যাটো, ইউরো জোন, ওইসিডি এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য।২০২০-২০২১ সালে এস্তোনিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের একটি স্থায়ী সদস্য হয়। তিনটিই বিশ্বব্যাংক উচ্চ-আয়ের অর্থনীতি হিসাবে শ্রেণিবদ্ধ এবং একটি খুব উচ্চ মানব উন্নয়ন সূচক বজায় রাখে। জনসংখ্যা ৬.১৩৫ মিলিয়ন। লাটভিয়া উত্তর-পূর্ব ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব তীরে লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মধ্যস্থলে অবস্থিত রাষ্ট্র।১৩শ শতক থেকে লাটভিয়া ক্রমান্বয়ে জার্মানি,...