১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
তিউনিসিয়া আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। এর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে আলজেরিয়া , দক্ষিণ-পূর্বে লিবিয়া এবং উত্তর ও উত্তর-পূর্বে ভূমধ্যসাগর অবস্থিত। মাউন্ট অ্যাটলাসের পূর্ব পাশে দেশটির অবস্থান। এর উত্তর প্রান্তে সাহারা মরুভূমি অবস্থিত।দেশটির বাকি অংশের জমি উর্বর। এর উপকূলরেখা ১ হাজার ৩০০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। রাজধানীতিউনিস সবচেয়ে বড় শহর আয়তন : এক লাখ ৬৩ হাজার ৬১০ বর্গকিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ৯১ তম। জনসংখ্যা : এক কোটি ১৩ লাখ ৪ হাজার ৪৮২ জন। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ৭৯ তম বৃহত্তম দেশ। জাতিগোষ্ঠী : আরব , বারবার , ইউরোপীয় , তুর্কি , ইহুদি। রাষ্ট্রধর্ম : ইসলাম।শতকরা ৯১ জন মুসলমান । বাকিরা ইহুদি অ খ্রিস্টান । ভাষা : রাষ্ট্রআরবি ও সরকারি ভাষা ফরাসি মুদ্রা : তিউনিসীয় দিনার। জাতিসংঘে যোগদান : ১৯৫৬ সালে। ইতিহাস খ্রিষ্টপূর্ব চতুর্দশ শতকে বারবারদের আগমন ঘটে। তখন তিউনিসিয়া বারবার জাতির আবাসস্থল ছিল। খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীতে অঞ্চলটিতে ফিনিসিয়ানদেরঅভিবাসন শুরু হয়। একপর্যায়ে অঞ্চলটি তারাই শাসন করতে শুরু করে। ৪১৪ খ্রিষ্টপূর্বেকার্...