১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
#মো. আবু রায়হান বদর যুদ্ধ যখন সংঘটিত হয় তখন রমজান মাস ছিল। দিনটি ছিল ১৭ রমজান। ২য় হিজরী। ৬২৩ মতান্তরে ৬২৪ খ্রিস্টাব্দ। মদিনা শহর হতে ৭০ মাইল দূরে বদর নামক প্রান্তরে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য প্রথম ও প্রধান যুদ্ধ। এ কারণেই বদর যুদ্ধের বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য ছিল অনেক বেশি। বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সাহাবি ছিলেন মাত্র ৩১৩ জন।তাদের মধ্যে ৮০ জন ছিলেন মুহাজির সাহা্বি ও ২৩৩ জন ছিলেন আনসার সাহা্বি। বদর যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল ২ টি এবং উট ছিল ৭০ টি। মুসলমান অধিকাংশ সৈনিকের হাতে তেমন কোন প্রয়োজনীয় অস্ত্র ছিল না।অমুসলিম তথা কুরাইশদের পদাতিক বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ১০০০জন, উষ্ট্রারোহী ৭০০ জন, অশ্বারোহী ৩০০ জন, খাদ্যের ব্যবস্থাপনায় ছিল ১৩ জন এবং যুদ্ধাস্ত্র বহনের জন্য ছিল শত শত উট। লৌহবর্ম ছিল ৬০০ টি। এ ছাড়া কুরাইশ বাহিনী মারাত্মক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল। পবিত্র কোরআনের একাধিক আয়াত দ্বারা বদর যুদ্ধের এবং অসংখ্য হাদিস দ্বারা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মর্যাদা প্রমাণিত।হযরত আবু হুরায়রা (রা.) হাদিসে মহানবী (সা.) বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ক্ষমার সুসংবাদ দান ...