১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
যাদের পিতামাতা জীবিত আছেন। তাদের দোয়ার ব্যাংক আছে। ইচ্ছেমতো সেখান থেকে দোয়া নিয়ে নিজের একাউন্ট সমৃদ্ধ করতে পারেন। বৃদ্ধ বয়সে পিতামাতার কথা তীর্যক ও রূঢ় মনে হতে পারে। প্রত্যুত্তর তাদের প্রতি কোমল ও মোহনীয় আচরণ কাম্য। এ সংক্রান্ত একটি হাদিস উল্লেখ করা প্রয়োজন - আসমা বিনতে আবুবকর (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! আমার মুশরিক মা আমার কাছে এসেছে। আমি কি তার সাথে সদ্ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। সদ্ব্যবহার কর।’ এরশাদ হয়েছে 'আর যদি পিতা-মাতা তোমাকে চাপ দেয় আমার সঙ্গে কাউকে শরীক করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না। তবে পার্থিব জীবনে তাদের সঙ্গে সদ্ভাব রেখে চলবে’ (সূরা: লোকমান ৩১/১৫) পিতামাতার খেদমতের ক্ষেত্রে সন্তানদের মধ্যে কম্পিটিশন হওয়া দরকার। কে সবচেয়ে বেশি তাদের খেদমত করে খুশি রাখতে পারে এই কম্পিটিশন। কে খেদমত করল আর কে খেদমত করল না এটি দেখার বিষয় না। আপনি আপনার অবস্থান থেকে সাধ্যানুযায়ী খেদমত করে যান এর প্রতিদান আপনি পাবেন। কারো অপেক্ষায় থেকে পিতামাতার খেদমত করা থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ নয়। হজরত কাব (রা.) থেকে বর্ণিত, একবার রাসুল (সা.) মিম্ব...