১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং সেখানে যাদের আসা যাওয়া আছে তাদের কাছে মল চত্বর পরিচিত একটি জায়গা। চারিদিকে সারি সারি গাছ ছায়া সুনিবিড় পরিবেশ সত্যিই অসাধারণ। সবার ভালো লাগার একটি জায়গা। ঢাবির কলা ভবন ও রেজিস্টার বিল্ডিং তথা প্রশাসনিক ভবনের মাঝের অংশটুকু মল চত্বর হিসেবে পরিচিত।মল চত্বরের নামকরণ নিয়ে আছে উদ্ভট যতসব গল্প। কেউ কেউ মনে করে ময়লা-আবর্জনা রাখার কারণে এই জায়গার নাম মল চত্বর, আবার কেউ কেউ মনে করে প্রচুর পশু পক্ষীর মলত্যাগের কারণেই এই চত্বরের নাম মল চত্বর হয়েছে । এমন আরো অনেক উদ্ভট গল্প প্রচলিত রয়েছে, তবে নামকরণের মূল ইতিহাস একেবারেই ভিন্ন যা অনেকেরই অজানা। আন্দ্রো মালরো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ইউরোপে বাংলাদেশের বড় শুভাকাঙ্ক্ষী ফরাসি দার্শনিক,ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ,শিল্পকলা তাত্ত্বিক সাবেক সংস্কৃতি মন্ত্রী আন্দ্রো মালরোর ( ১৯০১–১৯৭৬) নামে। তিনি বিশ্বাস করতেন, ‘পৃথিবীর ইতিহাসে যে জাতি “না” বলতে পারে, তাদের পক্ষ নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’ তাই তো ৭০ বছর বয়সেও অসমসাহসিকতায় তিনি যোগ দিতে চাইলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে।বাংলাদেশে এসে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ কর...