১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
বেনিন পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি আফ্রিকার ক্ষুদ্রতর দেশগুলির একটি। পশ্চিম আফ্রিকার এ দেশটির পশ্চিমে টোগো , পূর্বে নাইজেরিয়া ও বুরকিনা ফাসো , উত্তরে নাইজার। দক্ষিণের উপকূল রেখা ঘেঁষে বেশির ভাগ মানুষের বাস। আটলান্টিক মহাসাগরের গালফ অব গুইনির অংশবিশেষে এর অবস্থান। রাজধানীঃ বেনিনের রাজধানী পোর্ট নভো আয়তন : এক লাখ ১৪ হাজার ৭৬৩ বর্গ কিমি। জনসংখ্যা: সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমান জনসংখ্যা এক কোটি ১৩ লাখ ৪০ হাজার ৫০৪ জন। জাতিগোষ্ঠী : ফন ৩৯.২% , আদজা ১৫.২% , ইউরুবা ১২.৩% , বারিবা ৯.২% , ফুলা ৭% , ওত্তামারি৬.১% , কাবিয়া৪% , ড্যান্ডি ২.৫% , অন্যান্য ১.৬% , অনির্ধারিত ২.৯%। ধর্মঃ ২৭.৭ শতাংশ মুসলিম , ২৫.৫ শতাংশ রোমান ক্যাথলিক , ১১.৬ শতাংশ বৌদ্ধ , ৯.৫ শতাংশ খ্রিস্টানসহ বাকি আরো কিছু ধর্মবিশ্বাসের সংমিশ্রণ সেখানে রয়েছে। ভাষা : ফরাসি (সরকারি) , ফন , ইউরুবা মুদ্রা : পশ্চিম আফ্রিকান ফ্রেঞ্চ জাতিসংঘে সদস্যপদ : ২০ সেপ্টেম্বর ১৯৬০ ইতিহাস বেনিনের প্রাক্তন নাম ছিল দাহোমি । ঊনবিংশ শতাব্দীতে বেনিনে স্বাধীন দাহোমি রাজত্ব প্র...