১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
গ্রিসের সবচেয়ে বড় দ্বীপ ক্রিট | ইউরোপের মুল ভূখণ্ড থেকে ক্রিট দ্বীপের দূরত্ব ৯৫ কিলোমিটার; এশিয়া থেকে ১৭৯ কিলোমিটার ও আফ্রিকা থেকে এই দ্বীপের ন্যুনতম দূরত্ব ২৮৪ কিলোমিটার।৮৩৩৬ বর্গ কিলোমিটারের এই দ্বীপে ২০১১ সালের হিসেব অনুযায়ী ক্রিটের জনসংখ্যা ৬,২৩,০৬৫ জন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে আয়তনের দিক থেকে সিসিলি, সার্ডিনিয়া, সাইপ্রাস ও কর্সিকার পরেই এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের পঞ্চম বৃহত্তম দ্বীপ। এখানকার নাগরিকদের বলা হয় ‘ক্রিটান’। গ্রিকের পাশাপাশি এখানে ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ ভাষারও চল আছে।দ্বীপের মূল ভূখণ্ড ও আশপাশের ছোট ছোট দ্বীপ নিয়ে ‘ক্রিট প্রশাসনিক অঞ্চল’ গঠিত। এটি গ্রিসের ১৩টি প্রধান প্রশাসনিক অঞ্চলের অন্যতম। এ অঞ্চলের মূল কেন্দ্র বা রাজধানী হেরাক্লিওন।ক্রিটের সবচেয়ে বড় শহর ও প্রশাসনিক কেন্দ্র হল হেরাক্লিওন। গ্রিসের অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যে ক্রিটের যথেষ্ট অবদান রয়েছে। মূল গ্রিক সংস্কৃতি থেকে বেশ কিছুটা স্বতন্ত্র এই দ্বীপের নিজস্ব কাব্য ও সঙ্গীত এই অঞ্চলের আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রাচীন মিনোয়ান সভ্যতার (মোটামুটি ২৭০০ - ১৪২০ খ্রিস্টপূর্বাব্দ) ধাত্রীভূমি এই ...