মো.আবু রায়হান: কিয়ামত
সংঘটিত হবার
পূর্বে
হযরত ঈসা (আ.) এর সঙ্গে দাজ্জালের জেরুজালেমে যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইহুদিরা
দাজ্জালের পক্ষাবলম্বন করবে। হযরত ঈসা (আ.) দাজ্জালকে হত্যা করবেন।এদিকে ইহুদিরা
প্রাণ ভয়ে পালাতে চেষ্টা করবে। আশেপাশের গাছ ও পাথর/ দেয়ালে আশ্রয় নেবে।
সেদিন গারকাদ নামক একটি গাছ ইহুদিদের আশ্রয় দেবে। গারকাদ ইহুদীবান্ধব গাছ।গারকাদ
একটি আরবি শব্দ। এর অর্থ হল কাটাওয়ালা ঝোঁপ।গারকাদ এর ইংরেজী প্রতিশব্দ Boxthorn। Boxএর
অর্থ সবুজ ঝোঁপ এবং thorn
এর
অর্থ কাঁটা। এ ধরনের গাছ বক্সথর্ন হিসেবেই পরিচিত। এই গাছ চেরি গাছের মতো এবং চেরি
ফলের মতো লাল ফলে গাছটি শোভিত থাকে।
ইসরায়েলের সর্বত্র বিশেষত অধিকৃত গাজা
ভূখন্ডে গারকাদ গাছ ব্যাপকহারে দেখতে পাওয়া যায়।ইহুদিরা কোথাও পালাবার
স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে
মুসলিম! আসো,
আমার
পিছনে একজন ইহুদী লুকিয়ে আছে। আসো এবং তাকে হত্যা কর। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন
করলে পাথর বা দেয়াল বলবে,
হে
মুসলিম! আমার পিছনে একজন ইহুদী লুকিয়ে আছে, আসো! তাকে হত্যা কর। তবে
গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে। কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে
পরিচিত।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ না হবে। মুসলিমরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা গাছ ও পাথরের পিছনে লুকিয়ে থাকবে। তখন গাছ বা, পাথর বলবে হে মুসলিম! হে আল্লাহর বান্দাহ!! এইতো আমার পিছনে একজন ইহুদী লুকিয়ে আছে, আসো!! তাকে হত্যা কর। কিন্তু গারকাদ (এক ধরনের ঝাউ গাছ) নামক বৃক্ষ দেখিয়ে দিবে না। কারন এটা হচ্ছে ইহুদীদের সহায়তাকারী গাছ।" (সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন নং-৭০৭৫, ইসলামিক সেন্টার নং-৭১২৯)তবে এই হাদিসে ইহুদি বলতে অপশক্তিকে বোঝানো হয়েছে বলে মনে করেন একদল ইসলামি চিন্তাবিদ। কিন্তু ইহুদি সম্প্রদায় ধর্মীয় উগ্রতা ছড়াতে এই গাছের প্রসঙ্গ টেনে আনে। ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও সেদিন বাকশক্তি দান করবেন। তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন