ইতিহাসের পাতায় কিছু সমাপ্তি কেবল একটি অধ্যায়ের শেষ নয়, বরং তা এক গভীর ট্র্যাজেডির জন্ম দেয়। ২৩ আগস্ট—উসমানীয় রাজবংশের শেষ খলিফা দ্বিতীয় আবদুল মজিদ (Caliph Abdul Majid II) -এর জীবনের এক মর্মস্পর্শী ও বেদনাবিধূর অধ্যায়কে স্মরণ করার দিন। খেলাফতের পতন এবং উসমানীয় রাজবংশের তুরস্ক থেকে নির্বাসনের পর তাঁর জীবন কীভাবে এক নিদারুণ নিঃসঙ্গতায় পর্যবসিত হয়েছিল, এটি তারই এক ঐতিহাসিক দলিল। ১. নির্বাসিত জীবন ও প্যারিসের নিঃসঙ্গ মৃত্যু তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর যখন উসমানীয় খেলাফত বিলুপ্ত করা হয়, তখন রাজপরিবারের অন্য সদস্যদের মতো আবদুল মজিদ দ্বিতীয়কেও দেশত্যাগে বাধ্য করা হয়। তিনি ফ্রান্সে গিয়ে আশ্রয় নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি ফ্রান্স দখল করে নেয়, তখন চরম দুর্দিনে প্যারিসের এক ফ্ল্যাটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর মরদেহ এতটাই অসহায় অবস্থায় পড়ে ছিল যে, বেশ কয়েক দিন ধরে তা ফ্ল্যাটেই রাখা ছিল। পরবর্তীতে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় বিষয়টি জানাজানি হয় এবং তাঁর মরদেহ প্যারিস মসজিদে নিয়ে গিয়ে হিমঘরে (frozen storage) রাখা হয়। ২. অপূর্ণ ইচ্ছে ও শেষ ঠিকানার সন্ধান আবদুল মজিদ জীবনের ...
মনে আছে অখন্ড ভারতে মুঘল শাসনের কথা! ১৫২৬ সালে পানি পথের প্রথম যুদ্ধে জয়ী হয়ে সম্রাট বাবর যে সাম্রাজ্যের সূচনা করেছিলেন। যা স্থায়ী হয়েছিল কয়েক'শ বছর। ফতেহপুর সিক্রি, লালকেল্লা, আগ্রা দুর্গ ও লাহোর দুর্গ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অনেক অঞ্চল যেমন আগ্রা, আওরঙ্গবাদ, দিল্লি, ঢাকা, ফতেহপুর সিক্রি, জয়পুর, লাহোর, কাবুল, শেখপুরে মুঘল স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে রয়েছে।৩.২ মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এসময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল ১৫০ মিলিয়নের বেশি যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ এবং জিডিপি ছিল ৯০ বিলিয়ন ডলারের বেশি।
এই রাজবংশের ১৯তম এবং শেষ সম্রাট ছিলেন
মির্জা আবু জাফর সিরাজ-উদ-দীন মুহাম্মদ (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২)। যিনি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর নামে পরিচিত। তিনি ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের ২য় সন্তান। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সমর্থনে দ্বিতীয় বাহাদুর শাহ একটি ফরমান জারি করেছিলেন। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহীতার অভিযোগ এনে কারাবন্দী করেছিল। শেষে তিনি রেঙ্গুনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যান।
একটি কবিতায় দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লিখেছেন:
"উমর দরাজ মাঁঙ্গকে লায়েথে চারদিন
দো আরজুমে কাট গয়ে, দো ইন্তেজার মেঁ।"
অর্থাৎ
"চারদিনের জন্য আয়ু নিয়ে এসেছিলাম
দু'দিন কাটলো প্রত্যাশায়, দু'দিন অপেক্ষায়।"
আজ তাঁর জন্মদিন। তিনি ২৪ অক্টোবর ১৭৭৫ খ্রিষ্টাব্দে (২৭ শাবান ১১৮৯ হিজরি)দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন