১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
হিজাব হলো নারীর অধিকার। ডেনমার্কের প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম হেডস্কার্ফ নিষিদ্ধ করার নতুন সুপারিশে ডেনমার্ক জুড়ে বিতর্ক ও প্রতিবাদের জন্ম দিয়েছে। পৃথিবীর অন্যতম ধনী ও আধুনিক রাষ্ট্র ডেনমার্ক ইউরোপের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। এটি একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। অসংখ্য দ্বীপ ও দ্বীপভূমি নিয়ে গঠিত ডেনমার্কের মোট আয়তন ৪২ হাজার ৯৪৩ বর্গ কিলোমিটার। এর মধ্যে মাত্র ৬৮ কিলোমিটার স্থল সীমান্ত। যা দেশটিকে জার্মানির সঙ্গে যুক্ত করেছে। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী ও প্রধান শহর।
মুসলিমরা ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে মুসলিম জনসংখ্যা দুই লাখ ৫৬ হাজার, যা মোট জনসংখ্যার ৪.৪ শতাংশ। অক্টোবর ২০১৯ প্রকাশিত ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডেনমার্কে বসবাসরত মুসলিমদের সংখ্যা তিন লাখ ১৩ হাজার ৭১৩ জন এবং ডেনিস জনগণের ৫.৪০ শতাংশ মুসলিম। গত কয়েক দশকে ডেনমার্কে মুসলমানের সংখ্যা বাড়ছে। ১৯৮০ সালে দেশটিতে মুসলমানের সংখ্যা ছিল ৩০ হাজার, যা ছিল মোট জনসংখ্যার মাত্র ০.৬ শতাংশ। বর্তমানে তা তিন লাখে উন্নীত হয়েছে।
ডেনমার্কে বসবাসরত মুসলিমদের ৭০ শতাংশ ডেনিস নাগরিক। আদিভূমির বিচারে তাদের মধ্যে ২২.২ শতাংশ তুর্কি, ১০.২ শতাংশ ইরাকি, ৯.৫ শতাংশ লেবানিজ, ৮.৭ শতাংশ পাকিস্তানি, ৭.৩ শতাংশ সোমালিজ এবং ৬.৩ শতাংশ আফগান। অন্যরা বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে আগত। বেশির ভাগ মুসলিম অভিবাসী হলেও ধর্মান্তরিত স্থানীয় ডেনিস মুসলিমদের সংখ্যাও কম নয়। ২০১৭ সালে প্রায় তিন হাজার আট শ ডেনিস নাগরিক মুসলিম হন। খ্যাতিমান ডেনিস নাগরিকদের মধ্যে ১৯২৯ সালে লেখক ও সাংবাদিক নুড হলম্বো প্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন