১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
খালিদ বিন ওয়ালিদ (রা.) ছোটো-বড়ো প্রায় ১০০ যুদ্ধে অংশগ্রহণ করেও আজীবন অপরাজিত ছিলেন, তাই ইতিহাসবিদেরা খালিদ বিন ওয়ালিদকে সমর-ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে অনেক আগেই মেনে নিয়েছেন।
খালিদ বিন ওয়ালিদের আগে, পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের মধ্যে ৭০০ বছর ধরে যুদ্ধ চলছিল। এই সময়ে তারা ১০০০ টিরও বেশি যুদ্ধ করেছিল।অতঃপর সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি খ্যাত খালিদ বিন ওয়ালিদ এসে মাত্র ৪ বছরে সাম্রাজ্য দুটোকে নির্মূল করে দেন!খালিদ পারসিকদের পতন না হওয়া পর্যন্ত ১৫ টি যুদ্ধে পারসিকদের পরাজিত করেন। খালিদ ৯ টি যুদ্ধে রোমানদের পরাজিত করে এক হাজার বছর ধরে অব্যাহত থাকা রোমানদের অস্তিত্বের অবসান ঘটান।
তারপর, যখন পারস্য ও রোমানরা সম্বলিতভাবে দুই লক্ষ যোদ্ধা নিয়ে আল-ফিরাদের যুদ্ধে (১২ হিজরি) খালিদ বিন ওয়ালিদের সাথে লড়াই করার জন্য একত্রিত হয়েছিল, তখন খালিদ মাত্র ১৫০০০ মুসলিম সেনা নিয়ে তাদের পরাজিত করেছিলেন!
"আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরে এমন কোনো ক্ষতচিহ্ন নেই যা বর্শা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি। এর পরেও আমি এখানে, বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়।’ খালিদ বিন ওয়ালিদ (রা.)।"(বিশ্বনবীর সাহাবি)
খালিদ কবিতায় নজরুল বলিলেন,
ওলিদের বেটা খালেদ সে বীর যাহার নামের ত্রাসে
পারস্য-রাজ নীল হয়ে উঠে ঢলে পড়ে সাকি-পাশে!
রোম-সম্রাট শারাবের জাম-হাতে থরথর কাঁপে,
ইস্তাম্বুলি বাদশার যত নজ্জুম আয়ু মাপে!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন