১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
আফগানিস্তানের অর্থমন্ত্রী হিসেবে এক সময় দেশটির সংসদে ৬ বিলিয়ন ডলারের বাজেট উপস্থাপন করেছিলেন খালিদ পায়েন্দা।গত বছরের আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে উৎখাত করে কাবুলের ক্ষমতায় তালেবান আসার পর কাবুল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে পরিবারের সদস্যদের ব্যয়ভার মেটানোর জন্য ওয়াশিংটন ডিসিতে উবারের চালক হিসেবে কাজ করছেন সাবেক এই আফগান অর্থমন্ত্রী। কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার এক সপ্তাহ আগে আফগান অর্থমন্ত্রীর পদ ছাড়েন খালিদ পায়েন্দা। প্রধানমন্ত্রী আশরাফ গনির সঙ্গেও তার সম্পর্কের টানাপোড়েন চলছিল সেই সময়।
গত বছরের ১০ আগস্ট এক টুইট বার্তায় পায়েন্দা বলেছিলেন, ‘আজ আমি ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালাম। অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। কিন্তু ব্যক্তিগত অগ্রাধিকারের বিষয়গুলোর জন্য পদত্যাগ করার সময় এসেছে।’
পরে গ্রেফতার হওয়ার ভয়ে তিনি আফগানিস্তান ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে মিলিত হন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন