১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
আপনি শিক্ষক, ডাক্তার, আইনজীবি কিংবা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। শিক্ষক শিক্ষার্থী, ডাক্তার রোগী ও আইনজীবী মক্কেল এর মধ্যে পেশার খাতিরে একটি সম্পর্ক গড়ে উঠে। কখনো অফলাইন কিংবা অনলাইনে যোগাযোগ করতে হতে পারে। যোগাযোগ মাধ্যম হতে পারে মেসেঞ্জার, ফোন, ভাইবার, ইমু, হোয়াটসএপ সহ অন্যান্য। অনেক সময় যোগাযোগের ক্ষেত্রে আমরা কারো নাম্বার চেয়ে বসি। এক্ষেত্রে অনেকে নাম্বার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কখনো কখনো এড়িয়ে যান। নারীদের ক্ষেত্রে এটি বেশি ঘটে। কারণ তারা চান না তার নাম্বারটা ছড়িয়ে পড়ুক। নিজেদের নিরাপত্তার কথা ভেবে কখনো কখনো পেশাগত দায়িত্বের কথা তারা ভুলে যান। আপনি যে পেশায় এসেছেন অবশ্যই তার সঙ্গে জনসাধারণের যোগাযোগ রয়েছে। এক্ষেত্রে আপনি নিজেকে গুটিয়ে রাখতে পারেন না। কেউ ফোন নাম্বার চাইলে সমাধান হতে পারে এরকম। আপনার দুটো নাম্বার থাকবে একটির নাম্বার জানবে আপনার পরিবার,পরিজন, আত্মীয় -স্বজন, বন্ধুমহল। এই নাম্বার তাদের ছাড়া অন্য কাউকে দেবেন না। আরেকটি নাম্বার হতে পারে আপনার কলিগ ও পেশায় সংশ্লিষ্টদের জন্য। এভাবে দুটো ফোন নাম্বার ব্যবহার করে চাইলে আপনি অনেক অনভিপ্রেত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু কেউ নাম্বার চাইলে না দেয়াটা চরম অসৌজন্য আচরণ, অপেশাদারিত্ব, ও ছোটলোকী মনোবৃত্তির পরিচায়ক এবং অন্যের নাম্বার প্রদানের ক্ষেত্রেও তার অনুমতি নেয়া আবশ্যক এটাই সৌজন্যবোধ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন