১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
পৃথিবীতে মানুষের পরেই প্রাণিজগতের স্থান। প্রাণিজগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআন বলছে: পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।' (সুরা আনআম, আয়াত ৩৮) পবিত্র কোরআনে বিক্ষিপ্তভাবে অসংখ্য আয়াতে প্রাণিজগতের প্রসঙ্গ এসেছে। এর বাইরেও পৃথকভাবে বিভিন্ন প্রাণীর নামে অনেকগুলো সুরার নামকরণ করা হয়েছে। যেমন সুরা বাকারা (গাভি), সুরা আনআম(উট, গরু, বকরি), সুরা নাহল (মৌমাছি), সুরা নামল(পিপীলিকা), সুরা আনকাবুত (মাকড়সা), সুরা ফিল(হাতি) ইত্যাদি। এসব নামকরণ থেকে প্রাণিজগতের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট ফুটে ওঠে।
যেসব প্রাণী(জীব) জান্নাতে যাবে-
১,হযরত মুহাম্মদ(সা:) যে উটে আরেহন করে হিজরত করেছিলেন।
২,হযরত সালেহ(আ:) এর উট।
৩,হযরত ইবরাহীম(আ:) যেই গো-বৎসটি মেহমানদের জন্য ভুনা করেছিলেন।
৪,হযরত ইসমাঈল(আ:) এর বদলায় যে মেষটি প্রেরণ করা হয়েছিল।
৫,হযরত মূসা(আ:) যে গাভীটি কুরবানী দিয়েছিলেন।
৬,হযরত ইউনুস(আ:) কে যে মৎস্যটি গ্রাস করে পরে বের করেছিল।
৭,হযরত উজায়র(আ:) এর গাধাটি।
৮,হযরত সুলাইমান(আ:) যে পিপড়াটির সাথে কথা বলেছিলেন।
৯,হযরত সুলাইমান(আ:) এর সংবাদ সংগ্রহনকারী হুদহুদ পাখিটি।
১০,আসহাবে-কাহাফের সঙ্গী হয়েছিল যে কুকুরটি।
(শেরআতুল ইসলাম,মেশকাতুল আনওয়ার,ফাতাওয়া মাহমুদীয়া), কুড়ানো মানিক ৫ম খন্ড পৃষ্ঠা ১৬০
গ্রন্থনায়-মো. আবু রায়হান

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন