১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
দৈনন্দিন জীবনে ইসলামি সম্ভাষণে আজকের বিষয় মাশাআল্লাহ। অনেক সময় আলহামদুলিল্লাহ ও মাশাআল্লাহ বলতে গিয়ে আমরা তালগোল পাকিয়ে ফেলি। দুটো সম্ভাষণে খুব বেশি অমিল নেই। মাশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন (what Allah has willed). এটি আলহামদুলিল্লাহ পরিভাষার মতোই ব্যবহৃত হয়ে থাকে। তবে বিস্ময়কর কোনো কিছু দেখলে মাশাআল্লাহ বলা যায়। যে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটির ব্যবহার হয়ে থাকে। যেমন- মাশাআল্লাহ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ তুমি খুব সুন্দর করে কুরআন তেলাওয়াত করেছ।রাসুলুল্লাহ (সা.) বলেছেন,‘যে ব্যক্তি কোনো বিস্ময়কর বস্তু দেখার পর মাশাআল্লাহ লা-ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, তবে তাকে কুদৃষ্টি স্পর্শ করবে না।’ (মাজমাউজ জাওয়াইদ ৫/২১)।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন