১২৬০ খ্রিষ্টাব্দ। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আতঙ্কের কালো মেঘ। মঙ্গোল বাহিনীর নাম শুনলেই নগরীর দরজা বন্ধ হয়ে যেত, মানুষ পালানোর পথ খুঁজত। একের পর এক নগরী ধ্বংস করে এগিয়ে আসছিল চেঙ্গিস খানের উত্তরসূরিদের বাহিনী। এরই মধ্যে মঙ্গোল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি হুলাগু খান মধ্যপ্রাচ্যে ভয়ংকর অভিযান শুরু করেন। বাগদাদ থেকে সিরিয়া—ধ্বংসের পথে মঙ্গোল বাহিনী ১২৫৮ সালে হুলাগুর বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহ নিহত হন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। এরপর হুলাগুর বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হয়। ১২৬০ সালের জানুয়ারিতে আলেপ্পো অবরোধ করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই শহরটি মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মঙ্গোল বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং মার্চ মাসে দামেস্কও তাদের দখলে আসে। মনে হচ্ছিল—মঙ্গোলদের থামানোর মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। কিন্তু ইতিহাস তখন অন্য একটি অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মিশরে উঠে এল মামলুক শক্তি মঙ্গোলদের এই অপ্রতিরোধ...
পড়ন্ত বিকেল কিংবা স্নিগ্ধ সকাল হলেও একদিন তোমাকে আসতেই হবে,
হও না তুমি ক্ষণিকের দুর্বা ঘাসের শিশির কিংবা উত্তাল সাগরের এলোকেশে ঝড়,
ডুবন্ত মনটাকে ভাসাতে, বাঁচাতে, আশা মনে জাগাতে,
একদিন তোমাকে আসতেই হবে।
দরিয়ার গর্জনে ভয়হীন পথে নব প্রেরণা, উদ্দমে
নির্ভীক সন্তরণে পুষ্প শয্যা সাজাতে
অমর কাব্যের প্রতিটি পংক্তির শ্লোকে নিজেকে আঁকাতে,
একদিন তোমাকে আসতেই হবে।
রংধনুর সাত রঙে রাঙিয়ে প্রভাতের সবিতার মৃদু বিচ্ছুরণে হাসাতে,
গোধূলি বেলায় হাতটি বাড়িয়ে আঁধারে আলিঙ্গনে আমাকেও সঙে নিতে একদিন,
সেদিন তোমাকে আসতেই হবে।
নিকষ কালো অন্ধকারের গহ্বরের হারিয়ে, আবার দুটো অস্তিত্ব প্রভাতে জাগাতে,
তোমার জন্যই তোমাকে একদিন আসতেই হবে।
৯/৬/১৯ ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন